বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-

বিলাইছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকসহ অন্যান্য ফুটবলপ্রেমীরা উপস্থিত রয়েছেন। মাঠে ছোট-বড় মিলিয়ে আনুমানিক ৩৫০-৪০০ জন দর্শকের সমাগম লক্ষ্য করা যায়। খেলাটি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান-এর সভাপতিত্বে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে এবং উপস্থিত সমর্থক ও দর্শকরা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে খেলাটি সম্পূর্ণরূপে ক্রীড়াসুলভ, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। খেলায় ব্রাজিল সমর্থক দল ০৪-০১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে বিজয় লাভ করে। ফিফা বিশ্বকাপে বিলাইছড়িতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top