
নিজস্ব প্রতিনিধি, কালকিনি:
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন শিকদারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে আয়োজিত এ সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মামুন শিকদার বলেন, “পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি কালকিনির উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করা হয়। জে/এ
