রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

“স্মৃতি কথা”

[print_bangla]

উপন্যাস-
“স্মৃতি কথা” ১ম পর্ব

লেখক-প্রভাষক সাবরীন সুলতানা

প্রিয়তম, তোমার জন্য আজ আমার বড্ড মন খারাপ!
জানো তো, আজ কাল আমার আকাশে প্রায়শই, আমাকে ধরাশায়ী করতে হুটহাট বৃষ্টি চলে আসে। যেই বৃষ্টিতে ভিজতে আমার খুব খুব কষ্ট হয়! অথচ প্রকৃতির রোষানলের বৃষ্টিতে এক সাথে ভিজবো বলে কত রাত নির্ঘুম কাটিয়েছি তুমি আমি ফোনে কথা বলে। আজকাল আর কথার বৃষ্টিটাও হয় না। তুমি তো সালার বড্ড নিষ্ঠুর! তোমার বিরহে আমার বুকে যে, বিরহের খড়ায় প্রচন্ড ধাপ দাহ চলছে, তা শান্ত করার কৌশল তোমার বড্ড চেনা হলেও, আজকাল তোমার আচরণটা আমার একটু বেশীই অচেনা। তবে কি জানো, আমি কিন্তু সালার তোমার ব্যাপারে বড্ড ঘাড়ত্যাড়াই আছি। একটুও বদলাইনি, ঠিক আগের মতোই যদি জিদ করে একবার ভালোবাসার বায়না ধরে বসি, আমি জানি তুমি আর মুখ ফেরাতে পারবেনা। তোমাকে আসতেই হবে আমার এ চৈত্রের খড়া বুকে, ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে তরতাজা চারা গাছটা রোপণ করতে। কিন্তু ঐ যে ইগো নামক বজ্রপাতটা, যখনই আমার কপালে পড়ে ঠিক তখনই যতসব সমস্যা। সব জ্বালা, যন্ত্রণা, নিমিষেই ফানুস হয়ে উড়ে চলে যায় হয়তো তোমার বাড়ির পশ্চিম পাশের ঐ জানালার কার্নিশে। যেখানে দাঁড়িয়ে তুমি আমি লজ্জার মাথা খেয়ে তুলতুলে নরম ঠোঁটে চমু খেয়ে প্রথম বারের মতো চরম উষ্ণতা অনুভব করতে করতে দৌড়ে পালিয়ে ছিলাম আমি সোহানা…চলবে জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

"স্মৃতি কথা"

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top