
মুন্সি ফরহাদ হোসেন,
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে “শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। মানবিক সংগঠন অপারেশন জেনারেশন-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন। তিনি বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার, মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কালকিনি মাদারীপুর অপারেশন জেনারেশনের প্রোগ্রাম ডিরেক্টর (অপারেশন) আলবার্ট আশিক বৈরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন কাজী জাহাঙ্গীর হোসেন (এমজেএফ)। অতিথিরা শিশুদের হাতে ভালোবাসার উপহার তুলে দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
আয়োজকরা জানান, সুবিধা বঞ্চিত ও কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেই অপারেশন জেনারেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জে/এ
