মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

পিরোজপুরে ভোক্তা-অধিকার ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে পৃথক দুটি কমিটির সভা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরে ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজার তদারকি জোরদার এবং পরিবেশবান্ধব পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উভয় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

প্রথমে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার তদারকি কার্যক্রম জোরদার, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ক মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়৷

সভায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়ন, বাজার তদারকি জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার বাড়াতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

উভয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সরকারি নীতিমালা বাস্তবায়নে সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ভোক্তা-অধিকার ও পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে পৃথক দুটি কমিটির সভা

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top