
জসিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি-
টেকনাফে অনলাইন ভিত্তিক “টেকনাফ টুডে” পেইজের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক নুরুল করিম রাসেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, নুরুল করিম রাসেল অতীতে অপহরণ, অস্ত্র ও মাদক-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদকাসক্ত থাকার অভিযোগও রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ইয়াবা সেবনের কারণে তিনি টেকনাফ পৌরসভার কে. কে. পাড়ার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।
অভিযোগকারীরা আরও দাবি করেন, তিনি ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন এবং “টেকনাফ টুডে” পেইজে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন। জে/এ
