বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ

[print_bangla]

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার-

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে পঞ্চগড় পৌর ছাত্রদল। কর্মসূচির আওতায় শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত, কবরে নিমগাছ এবং শহীদ পরিবারের বাড়িতে ফলজ গাছ রোপণ করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বুধবার (২৯ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদ সাগরের বাবা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা শহীদ সাগরের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন।
আয়োজকদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শহীদ পরিবারগুলোর পাশে থেকে সামাজিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে পঞ্চগড় পৌর ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, সদর উপজেলা অধীন বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top