বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ধুনটে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করলেন জনতা

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনুস আলী ভোলা (২১) নামে এক মাদক কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা। বুধবার (২৯ জুলাই) দুপুরে থানা পুলিশ মামলা দায়ের পুর্বক মাদক কারবারি ইউনুস আলী ভোলাকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করেন। ইউনুস আলী ভোলা উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়ার ভুলু মন্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলী ভোলা এলাকার চিহ্নিত মাদক কারবারি। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে ভোলা বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়ায় একটি দোকানের সামনে দাড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। সংবাদ পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ভোলাকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে জনতার হাত থেকে আলামত সহ ভোলাকে থানা হেফাজতে নেয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকের ব্যাপারে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। তবে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করলেন জনতা

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top