
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ১.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া থানার একটি দল উপজেলার ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী এলাকায় ভাণ্ডারিয়া-চরখালী সড়কের পাশে অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসায়ী মো. দুলাল হোসেন ওরফে পিচ্চি দুলাল খান (৩৬)কে ১.৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি চরখালী ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মজিদ খানের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার পরিমাণ প্রায় ১.৫ কেজি। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।