শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

বহুলী ইসলামপুরে প্রয়াত কোবাদ আলী সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ইসলামপুর পূর্বপাড়ায় প্রয়াত কোবাদ আলী সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ৬ষ্ঠ আসর ফাইনাল খেলা-২০২৬ খ্রি. এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১জুলাই) বিকেলে ইসলামপুর পূর্ব পাড়ায় ধানসিঁড়ি মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক এস.এম. রেজাউর রহমান ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু এবং প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ। উক্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুটবলপ্রেমী বিপুলসংখ্যক দর্শকেরা খেলা উপভোগ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বহুলী ইসলামপুরে প্রয়াত কোবাদ আলী সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top