শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সহযোগিতায় তাড়াশে সুবিধা বঞ্চিত পরিবারে ৬০ টি টিউবওয়েল বিতরণ 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সহযোগিতায়-সুবিধা বঞ্চিত মানুষের সুপ্রেয় পানির অধিকার নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ কার্যক্রম অংশ হিসেবে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত পরিবারে ৬০ টি টিউবওয়েল বিতরণ করা হয়। শনিবার (১ আগষ্ট-২০২৬খ্রি.) সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। উক্ত অনুষ্ঠানে,
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (DOST AID BANGLADESH SOCIETY) প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখা’র ব্রাঞ্চ ইনচার্জ নাজমুল হাসান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সহযোগিতায় তাড়াশে সুবিধা বঞ্চিত পরিবারে ৬০ টি টিউবওয়েল বিতরণ 

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top