রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের নির্দেশ

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

রবিবার (২০ সেপ্টেম্বর ) দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে থানায় কর্মরত জুনিয়র সেরেস্তা (সহকারী সাব-ইন্সপেক্টর) এবং কনস্টেবল (কম্পিউটার অপারেটর)-দের হয়রানি ছাড়া অভিযোগ ও জিডি দ্রুত গ্রহণে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানা এলাকায় চলমান পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ কমিশনার বলেন, “জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।” পুলিশের প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জমি-জমা বা জায়গা-জমি দখলসংক্রান্ত বিরোধে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। বিভিন্ন অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) যথাযথভাবে গ্রহণ, যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকার ও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার মহোদয়। একইসঙ্গে থানা এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল আরও জোরদার করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার মহোদয়। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য এএসআই পদমর্যাদার পুলিশ অফিসারদের নির্দেশ দেন তিনি। এছাড়াও সভায় থানায় কর্মরত কম্পিউটার অপারেটর (কনস্টেবল)দের কম্পিউটার-সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের নির্দেশ

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top