রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

সর্পদংশন সচেতনতা দিবসে দাগনভূঞায় র‍্যালি ও আলোচনা সভা

[print_bangla]

 

দাগনভূঞা প্রতিনিধি

সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে দাগনভূঞা উপজেলায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডা. গোলাম সদরুদ্দিন শামীম, জুনিয়র কনসালট্যান্ট (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন) ডা. মোঃ জুয়েল আহমেদ,আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার মোস্তাফিজুর রহমান, সহকারী সার্জন ডা. সাদিয়া আফরোজ শাম্মী, সহকারী ডেন্টাল সার্জন ডা. শিহাব উদ্দীন মাহমুদ প্রমুখ।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, সাপের কামড় একটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য জরুরি স্বাস্থ্য সমস্যা। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ এবং প্রচলিত ভুল ধারণা পরিহার করাই পারে সর্পদংশনে মৃত্যুঝুঁকি কমাতে। সচেতন হই, সঠিক তথ্য জানি এবং সর্পদংশনের শিকার ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্পদংশন সচেতনতা দিবসে দাগনভূঞায় র‍্যালি ও আলোচনা সভা

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top