শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়া পৌরসভার পানির সমস্যা সমাধানে প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া | ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভাণ্ডারিয়া পৌরসভায় দীর্ঘদিনের পানির সমস্যা দূরীকরণ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিধি দলের সঙ্গে পরবর্তী করণীয় বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনায় পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে প্রাথমিকভাবে মতবিনিময় করা হয়। পৌরবাসীর পানির সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, পৌরবাসীর পানি সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়া পৌরসভার পানির সমস্যা সমাধানে প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top