
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজিএ) বগুড়া শাখার নেতৃবৃন্দ। শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ফটোসাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবচিত্র মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। সংগঠনের সভাপতি বজলুর রশীদ সুইট ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়ার সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, আব্দুস সালাম, আল আমিন, ফেরদৌসুর রহমান, মামুনুর রশিদ, রাশেদুল ইসলাম রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জে/এ
