শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নি-হ-ত ৪

[print_bangla]

মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩ঘটিকায় উপজেলাধীন তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০২৩৯) চট্রগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৩৩৯) ইউটার্ন নেওয়ার সময় বাসটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়।সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তার ঠিকানা ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায়।নিহত অপর একজনের নাম লিটন মিয়া (৬৫) বলে জানা গেছে।এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ বিষয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় এর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দ্বায়িত্ব চিকিৎসক সজল চন্দ্র সরকার বলেন,সড়ক দূর্ঘটনায় আহত ৪ জনকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে তাদের মধ্যে তিন জন’ই ছিল মৃত,একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা প্রেরণ করা হয়।
দুর্ঘটনার বিষয়ে বাস যাত্রী মরিয়ম আক্তার বলেন বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ এর অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল, প্রাইভেট কারটি একটি হোটেল থেকে উল্টো পথ থেকে ইউটার্ণ নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে, দূর্ঘটনার কারণ ও নিহত,আহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ,এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নি-হ-ত ৪

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top