শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

জামালপুরে নাতির জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন দাদী

[print_bangla]

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক দাদির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নাতি তামীম (১০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।
নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। তার নাতি তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল শিশু তামীম। এ সময় ঘরের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন দাদি বাতাসী বেওয়া। নাতিকে উদ্ধারের চেষ্টা করার সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বসতঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তামীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জামালপুরে নাতির জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন দাদী

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top