শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

রংপুরে লায়ন্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

রংপুর নগরীর হোটেল একটি হোটেল মিলনায়তনে গত শুক্রবার রাতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সত্যিকারের লায়নিজমের জন্য নেতৃত্ব এই স্লোগান সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব রংপুর-০৩১৩৯৮-এর পরিচালনা পর্ষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ রুমি। তিনি গংবেলের ঘণ্টা বাজিয়ে সভার কার্যক্রমের সূচনা করেন। শুরুতেই আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন গোলাম মোস্তফা টিটু। পরে উপস্থিত সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ রুমি, সেক্রেটারি লায়ন মোঃ আকলাফুল ইসলাম তারেক এবং ট্রেজারার লায়ন মোঃ শফিকুল ইসলাম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি বলেন, আগামী অক্টোবর মাসে সারা বিশ্বে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন সদস্যরা বিশেষভাবে সেবার হাত প্রসারিত করবেন। এ কার্যক্রম সফল করতে ক্লাবের সব সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ রুমি, সেক্রেটারি লায়ন মোঃ আকলাফুল ইসলাম তারেক, ট্রেজারার লায়ন মোঃ শফিকুল ইসলাম স্বপন, প্রাক্তন সভাপতি ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের সাবেক চেয়ারম্যান লায়ন ডাক্তার আখতারুজ্জামান, প্রাক্তন সভাপতি লায়ন মোঃ আরিফ হোসেন টিটো, লায়ন শহীদুল আনাম তুহিন, লায়ন আল হেলাল, লায়ন মোহাম্মদ আজহারুল ইসলাম দুলাল, প্রথম সহ-সভাপতি লায়ন সুজা উদ দৌলা সরকার, দ্বিতীয় সহ-সভাপতি লায়ন আব্দুর রহিম, লায়ন ডিরেক্টর নাজমুল আলম নাজু, ক্লাব ডিরেক্টর লায়ন রাহাত খান, লায়ন ডিরেক্টর জিয়াউর রহমান শ্যামল ও সদস্য নুরুন্নবী চৌধুরী মিলনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সভা শেষে সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রংপুরে লায়ন্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top