শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

[print_bangla]

মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলু দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি এ গণসংযোগ চালান। গণসংযোগটি ছোট রায়পাড়া গ্রাম থেকে শুরু হয়ে বড় রায়পাড়া, আড়ালিয়া স্ট্যান্ড প্রদক্ষিণ করে মুদারকান্দি গ্রামে গিয়ে শেষ হয়। গণসংযোগকালে নাজিম লাভলু স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া নেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাদের সমর্থন কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে বালুয়াকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
পথসভায় নাজিম লাভলু বলেন, আমি জনগণের সেবা করতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার মূল শক্তি। বালুয়াকান্দি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও শিক্ষার পরিবেশ উন্নয়নসহ পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ সময় স্থানীয় প্রবীণ মুরব্বি, যুবসমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top