শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, টাচ রিপোর্টার –

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও বক্তব্য দেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার সহধর্মিণী মনোয়ারা বেগম কল্পনা।

বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী শামীমা চৌধুরী রুনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আক্তার।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top