শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

পরৈকোড়া উন্নয়নে তানবীর উদ্দিন আরিফকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. তানবীর উদ্দিন আরিফ। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনা-কে হচ্ছেন আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি। এ ধারাবাহিকতায় সর্বস্তরের আপামর জনগণ ও তরুণ সমাজের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তরুণ সমাজসেবক মো. তানবীর উদ্দিন আরিফ। তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৯ নং পরৈকোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পরৈকোড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আনোয়ারা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বাসিন্দারা তাকেই তাদের আগামীর চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, গণতন্ত্র ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। এ ছাড়া ও তিনি চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম চকবাজার মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি,চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, আবু তাহের মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সামাজিক ও মানবিক কার্যক্রম অংশগ্রহণ করছে, তিনি ভিংরোল ইমাম মোল্লা সোসাইটির সাধারণ সম্পাদক এবং অতীতে ভিংরোল গোল্ড স্টার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও ধর্মীয় কাজে আত্মনিয়োগ করে আসছেন তিনি। করোনাকালীন, দুর্যোগসহ স্থানীয় যেকোনো সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং সাধারণ মানুষের বিপদে-আপদে অভিভাবকসম ভূমিকা পালন করায় সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ বলেছেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসা ও সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি ও সমাজসেবা করি। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে চান এবং আল্লাহ তায়ালা যদি তৌফিক দেন জনগণের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়তে চাই। আমি পরৈকোড়া ইউনিয়নের মানুষের দৈনন্দিন সমস্যা সম্পর্কে অবগত। তিনি আরও বলেছেন, চেয়ারম্যান হিসেবে জনগণের আস্থা ও সমর্থন প্রত্যাশা করছেন এবং পরৈকোড়া ইউনিয়নের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চাই। এলাকার একাধিক বয়োজ্যেষ্ঠ ও তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরৈকোড়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করতে তানবীর উদ্দিন আরিফের কোনো বিকল্প নেই। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিতদের মাঝে সরকারি সুযোগ-সুবিধা সুষ্ঠু ভাবে পৌঁছে দিতে তাকেই চেয়ারম্যান হিসেব চান ভোটাররা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পরৈকোড়া উন্নয়নে তানবীর উদ্দিন আরিফকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top