বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

চিন্তায় এবং কাজে নৈতিক ও সৎ থাকতে হবে-বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, একজন মানুষের চিন্তায় এবং কাজে উভয়েই সৎ হওয়া উচিত, কারণ সততা মানুষের ব্যক্তিগত উন্নতি এবং সমাজের শৃঙ্খলা ও শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা শুধু আচার-ব্যবহারেই নয়, বরং চিন্তা-ভাবনা এবং নৈতিক মূল্যের সাথেও সম্পর্কিত। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের প্রতি বিশ্বাস ও সম্মান বৃদ্ধি করে।

তিনি আরো বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য শিক্ষিত, সৎ ও ভালো মানুষদের জীবন ও আদর্শ অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শিক্ষাজীবন। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বগুড়ার ধুনটে ডাঃ ওয়াসিম-ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার গোসাইবাড়ি এ. এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোসাইবাড়ি এ. এ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ জাকির হোসেন, অত্র ফাউন্ডেশনের এসাইনমেন্ট অফিসার আলী হাসান সুফল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ডাঃ জোনায়েদ বিন জাকির, কে. এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল হাসান বিপ্লব ও সাবেক শিক্ষার্থী আদনান।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চিন্তায় এবং কাজে নৈতিক ও সৎ থাকতে হবে-বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top