শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

[print_bangla]

 

মোঃ রাসেল সরকার
গজারিয়া প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে গড়ে ওঠা একটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতি বার(১৭ সেপ্টেম্বর)দুপুর ২ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই চুনা কারখানাট গুঁড়িয়ে দেয় প্রশাসন।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া,এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সানোয়ার হোসেন।অভিযানে সহযোগিতা করেন পুলিশ,ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ এর টিম।

জানা যায়,গত কয়েক মাস যাবৎ এই কারখানায় বিশাল আকৃতির চুল্লিতে অবৈধ গ্যাস সংযোগ মাধ্যমে গ্যাস ও কাঠ জ্বালিয়ে চুনা পাথর পুড়িয়ে তৈরি করা হচ্ছিল চুন। এর আগে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর প্রথমবার কারখানাটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। সে সময় কারখানাটি বন্ধ করে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এর দুইদিন পর প্রতিষ্ঠানটি পুনরায় তাদের কার্যক্রম চালু করলে আজ আবার সেখানে অভিযান চালানো হলো।

 

এ বিষয়ে নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন,এই কারখানায় গত ক’দিন আগে অভিযান চালিয়ে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, পূর্ণরায় চালু করায় জমির মালিকের নামে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে,এছাড়াও বিদ্যুৎ সংযোগ দিয়ে সহায়তা করায় আইমা এলপিজি ফিলিং স্টেশন,ড্রাইভার হোটেল এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রদান করা হয়।আমাদের কার্যক্রম চলমান থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top