শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

[print_bangla]

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( FH) এফএইচ এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফএইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, শুদ্ধ ও সুন্দর পাঠের অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এফএইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম, এফএইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর রাশিদা পারভিন, এফএইচ এসোসিয়েশন ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর সামিউল ইসলামসহ এফএইচ এর সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এফএইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব এবং সঞ্চালনা করেন এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আসমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, এফ এইচ এসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম।

বিমল হেমরম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনেক কিছুই ডিজিটাল হয়ে গেলেও হাতের লেখার গুরুত্ব আজও অপরিসীম। সুন্দর হাতের লেখা শুধু শিক্ষার একটি অংশ নয়, বরং এটি একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, ধৈর্য, মনোযোগ এবং ব্যক্তিত্বের প্রতিফলন।

তিনি আরো বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা, তানোর উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আজকের এই পাট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে ও তরুণ প্রজন্মকে জ্ঞানমুখী হতে সাহায্য করবে। পাট প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে তাদের কবিতা, ছড়া উপস্থাপন করে,যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব বলেন, ফুড ফর দি হাংরী সবসময়ই শিক্ষা, সংস্কৃতি,মানবিকতা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে সৃজনশীল,নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা দেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টাকে তারা প্রশংসা করেন এবং নিয়মিত পাঠ চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top