শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

রাতের আঁধারে উত্তাল পদ্মা: ১৫ ফুট ঢেউয়ে একাধিক নৌকাডুবি, আহত অন্তত ৭

[print_bangla]

 

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহীতে হঠাৎ করেই ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা নদী। গতকাল বুধবার রাত ৯টার দিকে নদীর অববাহিকায় আকস্মিক তীব্র উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রায় ১০ থেকে ১৫ ফুট উঁচু বিশাল ঢেউয়ের ধাক্কায় নদীপাড়ের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উত্তাল ঢেউয়ের কবল থেকে নিজেদের জীবন-জীবিকার একমাত্র সম্বল নৌকাগুলো রক্ষা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মাঝি ও তাঁদের স্বজনেরা। এ ঘটনায় বেশ কয়েকটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ থেকে ৭ জন। তাঁদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পদ্মা নদীর তীরবর্তী কেশবপুর এলাকার প্রবীণ বাসিন্দারা এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। তাঁরা জানান, বিগত ৩০ বছরের ইতিহাসেও পদ্মার এমন ভয়াবহ ও বিধ্বংসী রূপ তাঁরা দেখেননি। হঠাৎ করে নদীর এমন অস্বাভাবিক আচরণে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা।
এদিকে, নদীর তীরবর্তী এলাকার সুরক্ষায় নির্মিত বাঁধের বর্তমান অবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ভাঙন থেকে পদ্মা তীরের ঘরবাড়ি ও জীবন-জীবিকা রক্ষায় অনতিবিলম্বে নদী তীর সংরক্ষণ বাঁধ সংস্কার ও টেকসই করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাতের আঁধারে উত্তাল পদ্মা: ১৫ ফুট ঢেউয়ে একাধিক নৌকাডুবি, আহত অন্তত ৭

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top