
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৭ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আশিক আহমেদ (পরিচিতি নম্বর-১৮৫৬৩)।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নেছারাবাদ উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর জনসেবা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে জেলা প্রশাসন।
পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও আশিক আহমেদের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...