শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন।

 

পরিদর্শনের সময় পুলিশ সুপার, নাটোর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ কে স্বাগত জানান এবং পুলিশে একটি চৌকস দল তাঁকে ” গার্ড অব অনার” প্রদান করে।

 

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানার সকল গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার নাটোর, উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, সুমন চন্দ্র দাস, অফিসার ইনচার্জ, বাগাতিপাড়া মডেল থানাসহ থানা পুলিশের অন্যান্য অফিসার ও ফোসবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top