শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

[print_bangla]

 

মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি:-

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি এ্যাডমিনিস্টশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত বিজ্ঞান ল্যাব, ওয়াল লাইব্রেরি এবং অভিভাবক ছাউনীর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

এসময় আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সক্রেটিস চাকমা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, বিদ্যালয়ের মূল পরিচয় ফুটে ওঠে উন্নতমানের গবেষণায়। আধুনিক ল্যাবগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top