শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

কবর

[print_bangla]

কবর
মোঃ রফিকুল ইসলাম

মৃত্যুর পর হবে কবর,
আপনজন, বন্ধুবান্ধব কেউ রাখবে না খবর।
সাড়ে তিন হাত মাটির ঘরে, সবাই যাবে একা
দুনিয়ার মানুষের সাথে, আর হবে না দেখা।

তিনখানা, পাঁচখানা কাপড় দিয়ে করবে দাফন
অন্ধকার কবরে কেউ হবে না আপন।
মুনকার নকীরের স‌ওয়ালের জবাব
দিতে না পারিলে শুরু হবে কবরের আযাব।

অন্ধকার কবরে থাকবে না বিছানা
মাটির ঘর কবর হবে ঠিকানা।
কাঁচা বাঁশ তালাইয়ের কবরে, নাই কোনো বাতি
অন্ধকার কবরে কেউ হবে না সাথী।

দুনিয়াতে বেঁচে থাকতে
নামাজে যদি থাকে ফরজ, সুন্নত, নফল
অন্ধকার কবরে হবে সফল।
মৃত্যুর পর হবে আখিরাত
দুনিয়াতে নেক আমল করলে
পাবে নবীর সাফায়াত।
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কবর

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top