শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

ভ্রমণের উদ্দেশ্যে সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। সে সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক সম্প্রতি নিষিদ্ধ হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। তাদের এই উসকানিমূলক স্লোগানে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৬ পর্যটককে আটক করা হয়।
আটককৃত পর্যটকরা হলেন, ​মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪): জেলা—ব্রাহ্মণবাড়িয়া। সুশান্ত পাল (২৩): জেলা—হবিগঞ্জ। ইয়াছিন (৩২): জেলা—ব্রাহ্মণবাড়িয়া।মোঃ সাইফুল ইসলাম (২৭): জেলা—পটুয়াখালী হারুন ইসলাম তুষার (২৬): জেলা—হবিগঞ্জ, ​রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩): জেলা-হবিগঞ্জ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়,
পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়ে ছিল, আটককৃত পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top