শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

বাঘার চকরাজাপুরে বানভাসি অসহায় মানুষের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

[print_bangla]

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী-

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মাবেষ্টিত দুর্গম চকরাজাপুর ইউনিয়নের বানভাসি ও অসহায় মানুষের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘা উপজেলা শাখা। সাম্প্রতিক প্রমত্ত পদ্মার ভাঙন ও আকস্মিক প্রভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর জনাব মঈনুল হোসেন শেখ, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক এবং জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাষ্টার ইউনুস আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সেকেন্দার আলী, এমদাদুল হক, তারিকুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শাহাদত ইসলাম এবং চকরাজাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মমিন, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই দুর্দিনে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত অসহায় মানুষের হাতে শুকনা খাদ্য সামগ্রী তুলে দেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘার চকরাজাপুরে বানভাসি অসহায় মানুষের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top