
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, ডেঙ্গু প্রতিরোধ, নজরুল বর্ষ এবং শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে বুধবার দুপুরে শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা অফিসার মোঃ তাহের আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নয়ন অধিকারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ,
স্বাগত বক্তব্য রাখেন শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , ধুমেরকুঠি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী , টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)রমনী কান্ত,অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আরাজী সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাকের সরকার প্রমূখ।
সভায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানদের মতামত গ্রহন করা হয় এবং দিক নিদের্শনা প্রদান করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতা সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করার আহবান জানানো হয়।