বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

বগুড়ার আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তি সোনা বলে বিক্রির চেষ্টা, নারীসহ গ্রেপ্তার- ৪

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার জেলার, আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতিকালে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

(১৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৬), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৭), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩১) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৯)।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি চক্র পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের প্রলেপসদৃশ আবরণযুক্ত একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তি সোনা বলে বিক্রির চেষ্টা, নারীসহ গ্রেপ্তার- ৪

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top