বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

[print_bangla]

এমএফএইচ রাজু | ঢাকা | ১৬ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশে দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে একযোগে এ প্রশিক্ষণ শুরু হয়।

পুলিশ সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে পূর্বে কোনো নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থী রয়েছেন ৪ হাজার ৯৬৫ জন।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দপ্তর জানায়, স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে।

সারাদেশের ১১৪টি ভেন্যুতে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্যায়ে প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ সদস্যরা দুই দিনব্যাপী নির্বাচনী দায়িত্বসংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা যায়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাঁদের জন্য এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

দুই দিনের নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর পূর্বে প্রশিক্ষণ নেওয়া এসব পুলিশ সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনার আওতায় আনা হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রস্তুতি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top