বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

আদমদিঘীর উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনামূলক মশক নিধন কার্যক্রম পরিচালনা

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার 

জেলা কমান্ড্যান্ট, বগুড়া এর নির্দেশনায়,

বৃহস্পতিবার,( ১৭ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় আদমদিঘী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি-এর নেতৃত্বে এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. আরিফা খাতুনসহ অত্র উপজেলার রাষ্ট্রীয় কাজে নিয়োজিত অঙ্গীভূত পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় একটি রালী প্রদক্ষিণ করা হয়।

 

আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে সান্তাহার রেলওয়ে স্টেশন,বাসস্ট্যান্ড এবং বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং নালা, ডোবা ও ড্রেনে ফগ মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়।

 

এর মাধ্যমে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা হয় এবং ব্লিচিং পাউডার চিটানো হয়।

 

এ বিষয়ে আদমদীঘি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কর্মকর্তা ফারজানা কাদের সুমি বলেন,

আমাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদিঘীর উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনামূলক মশক নিধন কার্যক্রম পরিচালনা

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top