বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

ওসি মো. কামরুজ্জামান মিয়াকে নিয়ে অপপ্রচারঃ- কূচক্রী মহলের ষড়যন্ত্রে আদমদীঘি।

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকেঃ-
ওসি মো. কামরুজ্জামান মিয়াকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি  কূচক্রী মহল, জানিয়েছেন ওসি নিজে।

তিনি এবং এলাকার  গণ‍্যমান‍্য  ব‍্যক্তিগণ জানান, মাদকের বিরুদ্ধে সোচ্চার,চুরি ডাকাতি ছিনতাই, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া অভিযানে তার কঠোর ভূমিকার কারণেই একটি মহল  ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ পুলিশ–এর আদমদীঘি থানার (ওসি) মো, কামরুজ্জামান মিয়াকে নিয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিশেষ সুবিধা না পেয়ে ওই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।

গত কয়েকদিন ধরে, আদমদিঘী থানা ওসি মো. কামরুজ্জামান মিয়াকে জড়িয়ে নানা ধরনের অভিযোগ সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।

সূত্র মতে, ইতিমধ্য আদমদীঘি থানা ওসি, এলাকায় মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এবং চুরি ডাকাতি ছিনতাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং অভিযান অব্যাহত রাখেন।

একটি সুবিধাবাদী গোষ্ঠী থানা (ওসির) বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। এই গোষ্ঠীর প্ররোচনায় ‘One News 71 ‘নামের একটি ফেসবুক পেজে বিভ্রান্তিমূলক পোস্ট ও ভিডিও ছড়ানো হচ্ছে।

ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থে কেউ মিথ্যা অপপ্রচার চালালেও আমি পিছু হটব না। সাংবাদিকদের অনুরোধ করব, যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন।”

আদমদীঘি থানায় যোগদানের পর থেকে ওসি মো, কামরুজ্জামান মিয়া, মাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং মাদক ব্যবসায়ীকে / জুয়াড়ি কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এছাড়া হত্যা ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে তিনি এলাকাবাসীর আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।এ ছাড়াও তিনি থানার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য পুলিশ সুপার, বগুড়া মহোদয় তাকে একাধারে চারবার “বিশেষ পুরস্কার”হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তার কঠোর অবস্থান ও অপরাধ দমনমূলক তৎপরতায় ক্ষুব্ধ হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তাদের মতে, এই ধরনের ষড়যন্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই করা হচ্ছে।
আদমদীঘি উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে কূচক্রী মহল এ ধরনের বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে প্রচার করছে।

একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম ছবি সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ‘রিল’ তৈরি করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই মহল  অসৎ উদ্দেশ্যেই  হীন অপপ্রচার চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার তথ্যসূত্রে আরও জানা যায়, “One News ‘71’ নামের ফেসবুক পেজ থেকে এই ধরনের কাজ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য আদমদীঘি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন থানার ওসি ) মোঃ কামরুজ্জামান মিয়া।

‘One News 71’ নামক একটি ফেসবুক আইডি থেকে একের পর এক বিভিন্ন মিথ্যা বানোয়াট ভিডিও এবং নিউজ প্রচার করছে।

এখন আদমদীঘি উপজেলাবাসী ইতিমধ্য জানতে পেরেছে বুঝতে পেরেছে, এসব নিউজ এবং ভিডিও ছবি সবকিছু ভুয়া, স্থানীয় সচেতন মহল এর বিরুদ্ধে কঠোর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

এ বিষয়ে আদমদীঘির আব্দুল মান্নান সরকার নামক এক ব্যক্তি বলেন, বাংলাদেশে আর কোন পত্রিকা /মিডিয়া থেকে কোন নিউজ হয় না শুধুমাত্র ” One Nesw 71″ নামক ফেক আইডি থেকে ওসি স্যারের বিরুদ্ধে নিউজ করা হচ্ছে। আমরা বুঝতে পেরেছি এটি সম্পূর্ণ মিথ্যা। ওসি স্যার একজন ভালো এবং দক্ষ অফিসার।

ছাতিয়ানগ্রাম এলাকার মো. ব্যবসায়ী মিন্টু বলেন, আদমদিঘী ওসি স্যার একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওসি স্যার কিছুদিন পূর্বে আমাদের মসজিদে শুক্রবার দিনে নামাজ পড়েছেন এবং মাদক,বাল্যবিবাহ ইভটিজিং, জমিজমা সংক্রান্ত সুন্দর বক্তব্য প্রদান করেছেন। যা পূর্বে এরকম (ওসি) আমরা আদমদীঘি থানায় পাইনি। সে একজন ভালো পুলিশ কর্মকর্তা, তার জন্য দোয়া রইল।
আদমদীঘি নেটিজেনদের এলাকাবাসী প্রতি আবার অনুরোধ জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করে নিতে হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ওসি মো. কামরুজ্জামান মিয়াকে নিয়ে অপপ্রচারঃ- কূচক্রী মহলের ষড়যন্ত্রে আদমদীঘি।

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top