বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে পোরশায় ডিবির স্পেশাল মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বুধবার (১৬ সেপ্টেম্বর ) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা অভিযানিক টীম পোরশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সরাইগাছি টু আড্ডা রোডে জনৈক মজিদের আম বাগানে সামনে রাস্তার উপর কয়েক জন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জনৈক মজিদের আম বাগানের সামনে পৌছালে তিন জন ব্যাক্তি দোড়ে পালাতে চায়। অভিযানিক টীম ধৃত করে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। রাস্তায় চলাচলরত উপস্থিত লোকজনের সামনে আসামি ১। সৈয়বুর (২৬) পিতা আক্তারুল সাং মনোহর পুর থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ ২। আব্দুল্লাহ @পলাশ (২২) পিতা তোহুরুল সাং মনোহর পুর থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ
৩। দেলোয়ার (২২) পিতা ফাইজ উদ্দিন গ্রাম তারাপুর পোড়া পাড়া থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাব গঞ্জ বলে জানায়।

তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশী করে খাকি কচ টেপ দিয়ে জড়ানো ২ পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম + ২ কেজি ৯০০ গ্রাম মোট পাচ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো ৩ পোটলায় × ১ কেজি ৪০০ গ্রাম করে ৪ কেজি ২০০ গ্রাম সর্ব মোট ৫ পোটলায় ১০ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে পরস্পর যোগ সাজেশন তারা চাপাই থেকে গাজা সি এন জি যোগে এনে আম বাগানের কাছে বিক্রির জন্য অবস্থান করছিলো।

আসামি সৈয়বুরের ও আব্দুল্লাহ @ পলাশের নামে শিব গঞ্জ থানায় দুইজনের দুইটা মাদক মামলা আছে। এ বিষয়ে আসামি তিন জনের বিরুদ্ধে পোরশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে পোরশায় ডিবির স্পেশাল মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top