বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

[print_bangla]

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন  নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে  কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগর পাড়া  ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।

এ ঘটনায় আরও আহত হয়েছেন— একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

অপরদিকে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলী বজ্রপাতে মারা গেছেন।  এছাড়াও কুষ্টিয়ায় বজ্রপাতে আরোও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top