শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

পার্বতীপুর প্রেসক্লাবে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

[print_bangla]

 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সভায় পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ।

মতবিনিময় কালে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাধীন ও নিরাপদ পরিবেশে সাংবাদিকতা পরিচালনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

আলোচনা শেষে পার্বতীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুর প্রেসক্লাবে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top