
সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে নলতা কজেল সংলগ্ন ইউনিয়ন বিএনপির অফিসের সামনে থেকে এর র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, বাংলাদেশ জামাত ইসলামি নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, আলহাজ্জ মোঃ রেজাউল ইসলামস নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন,নলতা ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ মোঃ হাবিবুর রহমান।