
শৈলকুপা প্রতিনিধি :
আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসক্লাবের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে শাহিন আক্তার পলাশকে সভাপতি এবং শিহাব মল্লিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মাসুদুজ্জামান লিটন ও মফিজুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক টিটো মিজান ও মনিরুজ্জামান সুমন; সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম; কোষাধ্যক্ষ মেহেদী হাসান সোহাগ; দপ্তর সম্পাদক আব্দুস ছালাম; সহ-দপ্তর সম্পাদক রিপন শেখ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল ইসলাম; ক্রীড়া সম্পাদক মফিজ উদ্দিন তুহিন; সাংস্কৃতিক সম্পাদক মো. মিশুক হোসেন; আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম এবং সংবাদপত্র বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান জাসেফ।
এ ছাড়া নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এইচ এম ইমরান, মো. শাহিনুজ্জামান বিপুল, এম হাসান মুসা, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম টুটুল।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে দিনভর ছিল উৎসবের আমেজ। গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শৈলকুপার সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও কল্যাণে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।