শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় মোবাইল কোর্টে মাদকসহ আটক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড-অর্থদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ রাকিব (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাকিব ইকরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম রুহুল আমিন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইকরি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাকিবকে এ দণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় মোবাইল কোর্টে মাদকসহ আটক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড-অর্থদণ্ড

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top