শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ৩রা আশ্বিন, ১৪৩৩

কক্সবাজারে চোর সন্দেহে যুবক ফয়সাল হত্যা: প্রধান আসামি রিফাত মোহাম্মদ ত্বকি গ্রেপ্তার ও ওসির কঠোর হুশিয়ারি

[print_bangla]

কক্সবাজারে চোর সন্দেহে যুবক ফয়সাল হত্যা: প্রধান আসামি রিফাত মোহাম্মদ ত্বকি(২৩) গ্রেপ্তার ও ওসির কঠোর হুশিয়ারি

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রিফাত মোহাম্মদ ত্বকি (২২) কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। অন্যান্য পলাতক আসামিদের কে গ্রেপ্তারের জন্য মহেশখালী থানা পুলিশ চিরুনি অভিযান অব্যাহত রেখেছে।

গত মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফয়সাল(২৭) ঐ ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ভিডিও ও তথ্য পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালের এই মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনার পর থেকেই অপরাধীদের গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় মামলার ১নং আসামি রিফাত মোহাম্মদ ত্বকীকে গ্রেপ্তার করা হয়। বাকি ৫ জন এজাহারনামীয় আসামি ছাড়াও এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ইন্ধনদাতা ও জড়িত রয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে পুলিশ।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সুলতান জানান, আসামিদের ধরতে আমাদের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। অতিসত্বর সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে কারা ইন্ধনদাতা, তাদের সবাইকে চিহ্নিত করে মহেশখালীতে অন্যায়কারীদের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।
মহেশখালীতে মাদক, অস্ত্র, মারামারি, খুন ও অরাজকতা মুক্ত করতে আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

নিহত ফয়সালের পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সব অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে চোর সন্দেহে যুবক ফয়সাল হত্যা: প্রধান আসামি রিফাত মোহাম্মদ ত্বকি গ্রেপ্তার ও ওসির কঠোর হুশিয়ারি

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top