রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন ও পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে সাতটি মামলা করা হয় এবং মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভাণ্ডারিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, বৈধতা ও নাম্বারপ্লেট যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ ধারায় মোট সাতটি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে মোটরসাইকেল চালকসহ সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও নাম্বারপ্লেট নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে আরও কার্যকর ও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

তিনি মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ নাম্বারপ্লেট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top