শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি-

বরগুনার আমতলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের দেওয়া ছয় মাসের সাজা মাথায় নিয়ে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অহিদুজ্জামান ওরফে উজ্জল (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অহিদুজ্জামান ওরফে উজ্জলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করে র‍্যাবের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top