
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
উপজেলা খাদ্যগুদামের লেবার সর্দার মোঃ নাজমুল হক আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন) তাঁর মৃত্যুতে উপজেলা মিল মালিক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ মিনহাজুর রহমান হেনা ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এক শোক বার্তায় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মেসার্স দুই ভাই চাউল কলের প্রোপ্রাইটর মোঃ ওয়াহেদুল ইসলাম মরহুম নাজমুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মিলার, ডিলার, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খাদ্যগুদামের সেবা গ্রহীতাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সুন্দর আচরণ সংশ্লিষ্ট সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। জে/এ
