
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ মো. ফেরদৌস খান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাণ্ডারিয়া থানাধীন নদমুলা সরদার বাড়ি এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফেরদৌস খান নদমুলা মাঝিরাড়ী এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আলম খান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাঁজাসহ আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...