রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় রাস্তার পাশের ঝোপঝাপ পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

[print_bangla]

মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি-

মুন্সিগঞ্জের গজারিয়া ভবেরচর বাস স্ট্যান্ড থেকে
উপজেলা যাওয়ার প্রধান সড়কের রাস্তার পাশের ঝোপঝাপ পরিষ্কার কর্মসূচি করেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম তারেক। রবিবার সকালে চরপাথালিয়া রাস্তা থেকে উদ্যোগে সড়কের দুই পাশে জমে থাকা ঝোপঝাড়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে রাস্তার পাশের ঝোপঝাপ ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম তারেক,ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য দুলাল মেম্বার,সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক নিজ্জুম ভুঁইয়া।
আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় রাস্তার পাশের বিভিন্ন অংশ পরিষ্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। রাস্তার পাশে অতিরিক্ত ঝোপঝাড় থাকলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং চুড়ির চিন্তাইয়ের আশঙ্কা থাকে বেশি বলে জানান পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সড়ককে নিরাপদ ও সুন্দর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু কর্মসূচির মাধ্যমে নয়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রাস্তার পাশে ময়লা-আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন হতে হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় রাস্তার পাশের ঝোপঝাপ পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top