দাগনভূঞায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নি-হ-ত

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জোবায়দা আক্তার (৩০) নামে ব্র্যাক এনজিও-র ক্রেডিট অফিসারের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়দা আক্তার দাগনভূঞা ব্র্যাক কার্যালয়ে ক্রেডিট অফিসার
হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনী পৌরসভা রামপুর এলাকার সওদাগর বাড়ির ব্যবসায়ী রেজাউল হাসান ভূইয়ার স্ত্রী। তাদের সাড়ে তিন বছরের মোঃ জাইফ নামে শিশু সন্তান রয়েছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন অফিসের কাজে নিহতের সহকর্মী নুরুজ্জামান মনিরের সঙ্গে মোটরসাইকেলে করে
যাচ্ছিলেন জোবায়দা। পথিমধ্যে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে জোবায়দা সড়কে ছিটকে পড়েন। পরে কাভার্ড ভ্যানের চাকায় চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ব্র্যাক দাগনভূঞা শাখার ক্রেডিট অফিসার উজ্জ্বল বলেন, সহকর্মী জোবায়দাকে হারিয়ে ব্র্যাক পরিবার শোকাহত। তিনি খুবই ভালো অফিসার ছিলেন।
নিহতের শোকাহত স্বামী রেজাউল হাসান ভূইয়া বলেন, আমার বিশ্বাস হচ্ছে না আমার স্ত্রী নেই। আমার একমাত্র ছেলে জাইফ কাকে মা বলে ডাকবে।

নিহতের বাবা মকসুদ উল্যাহ জানান, ওইদিন বৃহস্পতিবার বাদ এশার তার শ্বশুর বাড়ি ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা নি-হ-ত

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top