
কবিতা
পড়াশোনা ছেড়ে ফ্রি ফায়ার খেলা
মোঃ রফিকুল ইসলাম
এখন আর পাড়ার ছেলে মেয়েরা
সন্ধ্যা বেলায় টেবিলে বসে না পড়তে,
মোবাইল হাতে নিয়ে যায় ফ্রি ফায়ার খেলতে।
মা ডাকেন, বাবা বলেন,
বইটা এবার খোল
ফ্রি ফায়ার খেলায় তারা বলে মারমার বোল।
বাড়িতে, বাড়িতে শোনা যায় না
পড়াশোনার গুম গুম শব্দ,
এখনকার ছেলে মেয়েরা ফ্রি ফায়ার
খেলায় হয়ে গেছে অন্ধ।
ফ্রি ফায়ার খেলার নেশায় অন্ধ হয়ে
পড়াশোনা থেকে হচ্ছে ব্যর্থ,
তবুও পড়াশোনার নামে
মা বাবার ফুরিয়ে দিচ্ছে অর্থ
পড়াশোনা ছেড়ে দিয়ে তারা হচ্ছে নষ্ট
তারা একদিন বুঝতে পারবে
সেই দিন পাবে অনেক কষ্ট।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...